প্রতিষ্ঠান পরিচিতি

১/১ ১৯৯৯ এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা মেয়েদের লেখাপড়ার জন্য জন্য একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। সেই উপলব্ধি থেকে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তি এস. এম জয়নাল আবেদীনের পরিবারের সাথে আলোচনা করেন এবং বিদ্যালয়ে প্রয়োজনীয় জমি দান করার জন্য অনুরোধ করেন তাদের পরিবার থেকে ৭৫.৯৮ শতাংস জমি দান করা হয় বিদ্যালয়ের নামে। এস এম জয়নাল আবেদীনের বড় ভাই জনাব অধ্যাপক নজিবর রহমান এর নামে বিদ্যালয়টি নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষা অনুরাগী ব্যক্তিরা।
সেই ধারাবাহিকতায় ১/১/২০১৯ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমে পাঠদানের অনুমতি লাভ করে। ১/১/২০০৪ সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ১/১/২০১০ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি লাভ করেন।১/১/২০১২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি লাভ করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয় ২০২০ সালে এপ্রিল মাসে শিক্ষক কর্মচারীগণ এমপি ভুক্ত হন। বিদ্যালয় এর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে হল সালে ৬৫ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষা দেয় ৭ জন A+ প্লাস সহ ৫৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। সহশিক্ষা কার্যক্রমে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৮ সালে কাবাডি(মেয়ে) খেলায় চ্যাম্পিয়ন হয়।
২০২৪ সালে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় দড়ি খেলায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে ।

Scroll to Top